শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১১:৩৮ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অডিও ফাঁসের ঘটনায় নায়ক ইমনকে র‌্যাবের ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

মারুফ হাসান: [২] ডা. মুরাদ ও চিত্রনায়িকার সঙ্গে কথোপকথনের একটি ফোনকলের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় চিত্রনায়ক ইমনকে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে ইমন র‌্যাব সদর দপ্তর থেকে বের হন।

[৩] মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইমন র‍্যাব সদর দফতরে পৌঁছান। র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হেসেন বলেন, অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নায়ক ইমনকে ডাকা হয়েছে। তাকে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

[৪] এর আগে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে ডেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া ডা. মুরাদ হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

[৫] চিত্রনায়ক ইমন এবং চিত্রনায়িকা মাহি দু’জনেই এই ফোনালাপ নিয়ে কথা বলেছেন। ইমন বলেন, একজন প্রতিমন্ত্রীর সঙ্গে তো অশালীনভাবে কথা বলতে পারি না। ওনার মতো এত বড় একজন মানুষ ফোন দিলে তো আমি একটু নার্ভাস থাকব, ঠিক না? আমার জায়গা থেকে আমি এটা সামাল দেওয়ার চেষ্টা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়