শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাফনের কাপড় প‌ড়ে প্রতীক আন‌তে যাওয়ার পথে হামলা, মোটরসাই‌কেল ভাংচুর, আহত ১০

ফরহাদ হোসেন: [২] চতুর্থ ধা‌পের ইউ‌পি নির্বাচ‌নের ভোলার বোরহানউ‌দ্দিনের প‌ক্ষিয়া ইউ‌নিয়‌নের স্বতন্ত্র চেয়ারম‌্যান প্রার্থী মো.আলাউ‌দ্দিন সরদার কাফনের কাপড় প‌ড়ে প্রতীক আন‌তে গি‌য়ে প‌থে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থককারী‌দের হামলায় অন্তত্য ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় ১০ টি মোটরসাই‌কেল ভাংচু‌র করা হয়।

[৩] মঙ্গলবার সকাল সা‌ড়ে ১১ টার দি‌কে উপ‌জেলা পরিষদ সড়‌কে এ ঘটনা ঘ‌টে।

[৪] স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউ‌দ্দিন সরদার অভিযোগ করেন, তি‌নি ম‌নোনয়নপত্র সংগ্রহের পর থে‌কে আওয়ামীলীগ প্রার্থী মোঃ নাগর হাওলাদা‌রের সমর্থনকারী‌রা তা‌কে হত‌্যার হুমকী দি‌য়ে আস‌ছে। এজন‌্য তি‌নি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন প্রতীক আন‌তে কাফ‌নের কাপড় প‌ড়ে প্রতীক আন‌তে উপ‌জেলা নির্বাচন অ‌ফি‌সে যাওয়ার প‌থে উপ‌জেলা সংলগ্ন আস‌লে তা‌দের সর্মথনকারী‌দের উপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককারীরা এলোপাতাড়ি ভাবে হামলা ও মোটরসাই‌কেল ভাংচুর করে। এ‌তে তার ১০ জন কর্মী আহত করে ও ১০ টি মোটরসাই‌কেল ভাংচুর করা হয়।

[৫] নৌকার চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদার হামলা ও ভাংচুরের বিষয় কিছু জানেন না বলে জানান।

[৬] বোরহানউ‌দ্দিন উপজেলা নির্বাচন অ‌ফিসার ও রিটা‌নিং কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ বলেন, এ বিষ‌য়ে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার মৌ‌খিক ভা‌বে ব‌লে‌ছে কিন্তু লি‌খিত ভা‌বে অভিযোগ দেননি।

  • সর্বশেষ