শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ভাসমান অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

আবদুম মুনিব: [২] জেলার কুমারখালী উপজেলায় কালি নদী থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে চাপড়া ইউনিয়নের কালি নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এলাকাবাসী।

[৩] নিহত বৃদ্ধ উপজেলার চাপড়া ইউনিয়নের পার সাঁওতা গ্রামের আবদুল খালেক শাহ (৬২)। তিনি মৃগী রোগী ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

[৪] স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন আবদুল খালেক। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালের দিকে বাঁধ বাজার কালী নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তার পরিবারের লোকজন গিয়ে তার লাশ সনাক্ত করেন।

[৫] কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পরিবারের ও এলাকাবাসীর ভাষ্য মতে নিহত বৃদ্ধ মৃগী রোগী ছিলেন। যে কারণে দাফনের অনুমতি দেয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়