শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ইন্দোনেশিয়ার মৃত্যু বেড়ে ২২

ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সিমুরু আগ্নেয়গিরির অগ্নুৎপাতে সোমবার (৬ ডিসেম্বর) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। বাংলাদেশ প্রতিদিন

গত শনিবার থেকে মাউন্ট সিমুরুতে অগ্নুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ছাই ও লাভার স্তর এতোটাই পুরু যে আশেপাশের গ্রামগুলোর এক তলা বাড়ি এর নিচে চাপা পড়ে।

সংবাদ সংস্থা এপি ও রয়টার্স জানায়, সোমবার পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ আছে ২৭ জন।
সংবাদ সংস্থা দুটি আরও জানায়, বাঁজে আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বন্ধ থাকার পর সোমবার পুনরায় তা শুরু করা হয়।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, সোমবারও আগ্নেয়গিরি থেকে উদগীরণের হয়েছে। আগ্নেয়গিরিটির এখনো সক্রিয় বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে ওই স্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়