শিরোনাম
◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন নির্বাচন হলে বাইডেনকে হারাতেন ট্রাম্প, বলছে জরিপ

রাশিদুল ইসলাম : [২] যে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর চেয়ে জরিপে ৬৭ শতাংশের সমর্থন পেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ৯ শতাংশ বলছে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ৮ শতাংশ সমর্থন করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিসকে। আরটি

[৩] দি হিল এক প্রতিবেদনে বলছে হার্ভার্ড সিএপিএস-হ্যারিস জরিপে ৪৮ শতাংশ বলছেন নির্বাচন হলে তারা ট্রাম্পকেই বেছে নিবেন। ৪৫ শতাংশ বাইডেনের পক্ষে আর ৮ শতাংশ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কাকে ভোট দেবে।

[৪] মার্কিন নারী ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ ট্রাম্পের পক্ষে, ৫০ শতাংশ পুরুষও ট্রাম্পকেই ভোট দিতে চান। তবে শহুরে ভোটারদের মধ্যে বাইডেনকে পছন্দ করছেন বেশিরভাগ। কিন্তু গ্রামীণ ভোটারা ট্রাম্পকেই পছন্দ করছেন বেশি।

[৫] গত ৩০ নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পরিচালিত এ জরিপে অংশ নেন ১৯শ ৮৯ জন।

[৬] জরিপে বাইডেনের সমর্থন কমে যাওয়ার কারণ হিসেবে ভোটাররা মুদ্রাস্ফীতি, কোভিডের উচ্চ সংক্রমণ সত্ত্বেও যথাযথ ব্যবস্থা নিতে না পারা, আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনা ফিরিয়ে আনাকে উল্লেখ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়