শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সসহ ইউরোপের ৬টি দেশ পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ: সিডিসি

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোমবার জানায়, অ্যান্ডোরা, সাইপ্রাস, ফ্রান্স, জর্ডান, লিচেনস্টাইন, পর্তুগাল ও তানজানিয়া কোভিড সংক্রমণে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ লেভেল -৪ এ আছে। সিএনএন

[৩] জাতিসংঘের পর্যটন সংস্থা জানায়, মহামারির আগে ২০১৯ সালে ফ্রান্স ছিলো আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণের জন্য শীর্ষ গন্তব্য।

[৪] সিডিসি আরো জানায়, কোভিডের উচ্চ ঝুকিপূর্ণ (লেভেল-৪) এর দেশগুলোতে গত ২৪ ঘণ্টায় এক লাখ মানুষের মধ্যে প্রায় ৫শ জন কোভিডে শনাক্ত হয়েছেন। বর্তমানে এই দেশগুলোতে ভ্রমণ না করাই উচিত। তবে কেউ ভ্রমণ করতে চাইলে তাকে অবশ্যই টিকা নিতে হবে।

[৫] সিডিসির উচ্চ ঝুঁকিপূর্ণদেশ লেভেল-৪এ বার্বাডোজ, কেম্যান দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কসহ ৮০টি দেশ রয়েছে। এর আগে সিডিসি মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ লেভেল-৩ এ রেখেছিলো। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়