শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘূর্ণিঝড় জাওয়াদ: বঙ্গোপসাগরের ট্রলারডুবিতে ১ জেলে উদ্ধার, নিখোঁজ ২০

অমল তালুকদার: [২] ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার উল্টে গিয়ে ডুবে গেছে। এঘটনায় দীর্ঘসময় পর ১ জেলে উদ্ধার হওয়ার খবর পাওয়া গেলেও এখনো নিখোঁজ ২০ জেলের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেন নি জেলা ট্রলার মালিক সমিতি।

[৩] সোমবার দিবাগত (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মহসিন হাফিজুর নামের ওই জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও ডুবে যাওয়া ওই ট্রলারটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাফওয়ান নামের ওই ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

[৪] এর আগে রোববার (৫ ডিসেম্বর) ভোররাতের দিকে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর গলাচিপার দক্ষিণের সোনার চর এলাকায় ভোলার চরফ্যাশনের আমিনাবাদ এলাকার মাছধরার ট্রলারটি ডুবে যায়। তবে ডুবে যাওয়া ট্রলারের নাম ও মালিকের নাম জানা যায়নি। উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমান বর্তমানে বরগুনার তালতলী উপজেলার ছকিনা এলাকায় আছে বলে জানা গেছে।

[৫] বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরতেছিলেন। পথিমধ্যে রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে পটুয়াখালীর গলাচিপার দক্ষিণে সোনারচর এলাকায় ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। একদিন পর সোমবার (৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে এক জেলে উদ্ধার হলেও বাকি ২০ জেলেসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

[৬] উদ্ধার হওয়া জেলে হাফিজুর রহমানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, ট্রলারটি উল্টো হয়ে তলিয়ে গেছে। বাকি ২০ জন জেলের জীবন নিয়ে এখন শঙ্কিত তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়