শিরোনাম
◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৯:৫১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় মো. রুয়েল মিয়া (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল বাজার এলাকায় এ দুর্ঘটনা টি ঘটে।নিহত রুয়েল মিয়া দক্ষিণ বালিগাঁও গ্রামের মো. মখলিছ মিয়ার ছেলে ।

[৩] রোববার রাত সাড়ে ১১ টার দিকে বটতল এলাকা থেকে খেলা দেখে ভানুগাছ বাজারে যাওয়ার সময় ভানুগাছ থেকে শ্রীমঙ্গলগামী একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা খেয়ে পড়ে গেলে প্রায় ৫শ গজ জয়গা পর্যন্ত টেনে নিয়ে যায়। এসময়ে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই মো. সোহেল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য মো. সুরমান মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

[৪] কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, এঘটনায় ড্রাইভার পালিয়ে যায় তবে পিকআপটি আটক করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়