শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনা জেলা প্রসাশকের অফিসের সিল নকল করায় যুবক আটক

সাগর আকন, বরগুনা: [২] বরগুনার জেলা প্রসাশকের অফিসের সিল নকল করায় যুবককে পুলিশে দিলেন বরগুনা জেলা প্রশাসক। উচ্চ আদালতের একটি রিটের তদন্ত করতে গিয়ে জেলা প্রশাসনের ফ্রন্ট ডেস্ক শাখার সিল নকল প্রমানিত হওয়ায় রোববার দুপুরে জেলা প্রশাসক হাবিবুর রহমান যুবককে বরগুনা থানায় সোপর্দ করেন।

[৩] সিল নকল করা আটক যুবকের নাম জয় চন্দ্র মাঝি (৩৫)। তিনি জেলার আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নির্মল চন্দ্র মাঝির ছেলে। জেলা প্রশাসনের জুডিশিয়াল শাখার অফিস সহকারী সাইদুর রহমান জানান, উচ্চ আদালতের একটি রিটের অভিযোগ তদন্ত করতে গিয়ে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।

[৪] অভিযোগকারী পক্ষ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগে রিট করে অভিযোগ করেন, ববগুনা জেলা প্রশাসকের নিকট অভিযোগ দিয়ে তারা প্রতিকার পায়নি। হাই কোর্ট জেলা প্রশাসকের প্রতি রুল নিশি জারি করে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে উভয় পক্ষকে শুনানির জন‍্য জেলা প্রশাসক সোমবার তলব করেন। এরপর ফ্রন্ট ডেস্কের সিল নকল করার বিষয়টি ধরা পরে। এ সময় জেলা প্রসাশক হাবিবুর রহমান তাৎক্ষণিক পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করেন।

[৫] এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, আটককৃত যুবক জেলা প্রসাশকের ফ্রন্ট ডেক্সের সিল নকল করেছেন। তার বিরুদ্ধে জেলা প্রসাশনের অফিস সহকারি জাহিদুল ইসলাম বাদী হয়ে জালিয়াতি মামলা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়