শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

খালিদ আহমেদ: [২] ঢাকা ব্যাংকের বংশাল ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের মামলায় আসামিদের জামিন আবেদনের ওপর শুনানিতে সোমবার এ মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ।

[৩] ব্যাংকের ভোল্টের টাকা কীভাবে উধাও হলো, এমন প্রশ্ন তোলে আদালত বলে, ‘ব্যাংকের ভল্টে রাখা টাকা যায় কীভাবে। তাদের ধরতে হবে। এ ছাড়া, রিপোর্ট হয়েছে ভুয়া বিলের মাধ্যমে টাকা নিয়ে যায়। কোনো টেন্ডার নাই, কোনো চেক নাই। এটা আনফরচুনেট। দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নাই। দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দিতে হবে।’

[৪] আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

[৫] মামলা থেকে জানা যায়, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকার বেশি লোপাটের ঘটনায় ব্যাংকটির দুই কর্মকর্তাকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৬] চলতি বছরের ১৯ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

[৭] আসামিরা হলেন ঢাকা ব্যাংকের বংশাল শাখার সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক এবং এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ। তাদের বিরুদ্ধে ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা লোপাটের ঘটনা ধরা পড়লে তাদের আটক করে পুলিশ।

[৮] এ মামলায় আসামিদের জামিন চেয়ে আবেদন করেন রিফাতুল হক। জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট।

  • সর্বশেষ