শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: একটি সময় ছিলো যখন ক্লাসের সেরা ছাত্ররা হলের ভিপি হতেন

কামরুল হাসান মামুন, ফেসবুক থেকে: স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ ছিল সবচেয়ে ভালো। ক্রমান্বয়ে মান নামতে নামতে ৫০ বছর পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে পেয়েছি নিকৃষ্টতম মন্ত্রিপরিষদ। আসলে মানের এই নিম্নধারা ধরেই আমরা পথ চলছি। ধারণা করা যায় এর পরের মন্ত্রিসভা হবে আরো খারাপ। গড়ে বর্তমানে রাজনীতি করছে ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রটি, সমাজের সবচেয়ে নিম্ন সাংস্কৃতিক মানের মানুষটি।

একটি সময় ছিল যখন ক্লাসের সেরা ছাত্ররা হলের ভিপি হতো। আমাদের অনেক স্যারই ছিলেন এমন। এখন চোর, বাটপার, ঠগ, জোচ্চুর আর মুর্খদের রাজত্বে আমাদের বসবাস। আর এইজন্যই সামর্থ্যবানরা অর্থসম্পদ ও সন্তানদের নিয়ে বিদেশে স্থায়ী হচ্ছেন। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রথম সারির অনেকেই এই পথের পথিক হয়েছেন। শুনলাম নায়ক সাকিব খানও যাচ্ছেন।

  • সর্বশেষ