শিরোনাম
◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ!  ◈ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সাবেক মার্কিন গোয়েন্দার খোঁজে এফবিআইয়ের ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা ◈ মধ্যপ্রাচ্যে আটকে থেকেও দিনে ১৬ লাখ টাকা আয় করছে বাংলাদেশি জাহাজ, কীভাবে ◈ ট্রাম্প-শি বৈঠকের পর রহস্য ঘনীভূত: চুক্তি হলো, নাকি কূটনৈতিক চাল? ◈ নারায়ণগঞ্জের সেই রিসোর্টকাণ্ড ইস্যুতে যা বললেন মামুনুল হক (ভিডিও) ◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

মোতাহার খান: [২] শনিবার(৪ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বের গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

[৩] স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক থাকলেও দুপুরের দিকে তাকে পার্শ্ববর্তী শ্রীপুর থানার বরমী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এলাকার এমদাদুল হকের ছেলে।

[৪] গত আটমাস আগে প্রেমের সম্পর্কে মারুফাকে কোর্টের মাধ্যমে বিয়ে করেন ইমন।পরে সম্পর্কটি পারিবারিক ভাবে মেনে নিলেও ইমনের মা মাঝেমধ্যে মারুফাকে অত্যাচার করত। গত দুই মাস আগে ইমনের মা মারুফাকে চুরির অপবাদ দিলে মারুফা বাপের বাড়িতে চলে যায়।মারুফা কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বের গ্রামের মাসুদের মেয়ে। তখন থেকে ইমন শশুর বাড়িতেই মাঝে মধ্যে আসা যাওয়া করতো।

[৫] শুক্রবার সকালে মারুফা কে আনার জন্যে ইমন তার শ্বশুর বাড়িতে যায়। এবং কোন অভিভাবক ছাড়া শশুর বাড়িতে আসবে না বলে মারুফা জানায়। একপর্যায়ে তাদের কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবার খেয়ে দুজনে এক সাথে শুয়ে পড়ে। পরে রাতের কোনো এক সময় স্ত্রী মারুফাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। মারুফার বাবা মাসুদ ভোর সকাল পাঁচটার দিকে ঘুম থেকে মারুফার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে প্রবেশ করে এবং তার মেয়ের মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে কাপাসিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৬] কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ.এফ.এম নাছিম ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, গৃহবধু হত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ইমনকে পার্শ্ববর্তী উপজেলার বরমী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়