শিরোনাম
◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা ◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা

মিনহাজুল আবেদীন: [২] পাকিস্তান সিরিজ শেষ করেই তাসমান সাগরপাড়ে ছুটবে বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ডিবিসি টিভি

[৩] শনিবার (০৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিউইদের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দল দিয়েছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে নাম আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। গুঞ্জন রটেছিল, এই সফরের না যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন বলে সাকিব। এছাড়াও ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের প্রতীক্ষা নিয়ে যাবেন নিউজিল্যান্ড সফরে। ঢাকা পোস্ট

[৪] পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ছিলো ২০ সদস্যের। সেখান থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা, ওপেনার সাইফ হাসান ও স্পিনার নাঈম শেখ। দলে ঢুকেছেন পেসার শরিফুল ইসলাম।

[৫] সব ঠিক থাকলে দুই ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৯ জানুয়ারি হ্যাগলি ওভারে। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দেশ রূপান্তর

[৬] এক নজরে ১৮ সদস্যের বাংলাদেশ দল-
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়