শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাটারিচা‌লিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচি‌য়ে শুক্লা রানী সেন (৩৮) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বাংলানিউজ

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মহারাজপুরে এ দুর্ঘটনা ঘটে।

শুক্লা রানী সেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর ক্লাস্টারের ১৮৭ নম্বর পশ্চিম লোহাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শুক্লা রানী সেনের বাবা খোকন সেন বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, শুক্রবার বি‌কেল ৩টার দিকে তিন বছরের মেয়ে প্রাপ্তিকে ডাক্তার দেখানোর জন্য বনগ্রাম বাজার থেকে একটি ইজিবাইকে চড়ে মুকসুদপুর সদর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় মহারাজপুর নামক স্থানে পৌঁছালে ইজিবাইকের চাকায় শুক্লার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালের জরুরি বিভা‌গে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়