শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু লাইফ সাপোর্টে, আটক অভিযুক্ত

নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত রাসেল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলার ৫নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা পাগলাপীর গ্রামে এই ঘটনা ঘটে। আটক অভিযুক্ত রাসেল হোসেন ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে। সে পেশায় গরু ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, দিনমজুর বাবা প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষ করে কাজে বেরিয়ে পড়েন। বিকেলে মা শিশুকে বাড়িতে রেখে গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান। এসময় শিশু বাড়িতে একা ছিল। রাসেল হোসেন শিশুটিকে একা পেয়ে বাড়িতে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুকে হত্যার উদ্দেশ্যে বারান্দার বাঁশের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। এসময় বাড়িতে মা এলে ধর্ষক রাসেল পালিয়ে যায়। পরে মা ও স্থানীয়রা শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

তিনি আরও জানান, রাতে অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে আটক করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বিরলে ধর্ষণের শিকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়