শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা দেয়নি এমন ব্যক্তিদের জন্য লকডাউন দিল জার্মানি

রাশিদুল ইসলাম : [২] জার্মান সরকার এ ঘোষণা দিয়ে আগামী কয়েকমাসের মধ্যে বাধ্যতামূলক টিকা দেওয়ার পরিকল্পনা করছে। বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং তার উত্তরসূরি ওলাফ শলৎস বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন। সিএনএন

[৩] টিকা না নেওয়া ব্যক্তিরা সুপারমার্কেট ও ফার্মেসির মতো অতি প্রয়োজনীয় স্থান ছাড়া অন্য সব স্থানে প্রবেশ করতে পারবে না। তবে যারা সম্প্রতি ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তারা এই নিষেধাজ্ঞায় পড়বেন না।

[৪] সংসদের মাধ্যমে ভোটাভুটির পর লকডাউন প্রস্তাব আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে।

[৫] কঠোর বিধিনিষেধের আওতায় টিকা নেওয়া ব্যক্তিরা কেবলমাত্র অন্য পরিবারের দু জনের সঙ্গে দেখা করতে পারবে। জার্মানির যেসব এলাকায় সপ্তাহে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৩৫০ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে, সেসব এলাকার বার এবং নাইটক্লাবগুলো বন্ধ থাকবে। ফুটবল ম্যাচে দর্শক থাকবে সীমিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়