শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক দিন পর অনেকটাই ভালো আছেন খালেদা জিয়া

মাজহারুল ইসলাম: [২] শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের এক সদস্য জানিয়েছেন, কিছুদিন আগেও তরল খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে পারতেন না খালেদা জিয়া। তবে তিনি এখন তরল খাবারের সঙ্গে বাসায় তৈরি করা অন্য খাবারও খেতে পারছেন। নিউজবাংলা২৪

[৩] রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের ওই সদস্য।

[৪] মেডিক্যাল বোর্ডের ওই সদস্য শুক্রবার সকালে বলেন, সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) যে যাচ্ছেন তার সঙ্গে হাত নেড়ে নেড়ে কথা বলছেন খালেদা জিয়া। কেউ সালাম দিলে উত্তর দিচ্ছেন। অনেক দিন পর বৃহস্পতিবার তিনি গোসল করেছেন।

[৫] চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার সকাল ৯টার দিকে সিসিইউতে এসে স্বাস্থ্যের খোঁজখবর নেন। শুক্রবার হওয়ায় মেডিক্যাল বোর্ডের মিটিং হচ্ছে না। শনিবার বিকেলে মেডিক্যাল বোর্ডের মিটিং রয়েছে। ওই মিটিংয়ে তার স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

[৬] জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান আমাদের সময় ডটকমকে জানান, বেগম জিয়ার অবস্থা এখন স্থিতিশীল বলেই জানি। অবনতি-উন্নতি কোনটাই উল্লেখযোগ্য নয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়