শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় দুর্বৃত্তের এসিড নিক্ষেপে ঝলসে গেল গৃহবধূ

শাহাদাৎ হোসেন: [২] বরগুনার তালতলীতে প্রবাস ফেরত এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গৃহবধূকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

[৩] সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামে এঘটনা ঘটেছে। আহত গৃহবধূ মোসা. সেলিনা বেগম (৩৫) একই এলাকার সৌদি প্রবাসী মো. জালাল মিয়ার স্ত্রী।

[৪] গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গত বছর সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসেন ঐ গৃহবধূ। করোনার কারনে তিনি আর সৌদি যেতে পারেননি। সেই থেকে তিনি তার বাবার বাড়িতে বসবাস করছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে গৃহবধূ টয়লেটের উদ্দেশ্যে বাহিরে নামেলে মুখে গামছা পেছানো একজন লোক তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার মুখমন্ডলের বাম দিক ও অন্যান্য অংশ ঝলসে যায়।

[৫] তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্হলে পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়