শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামপুরার বাসচাপায় ছাত্র নিহতের ঘটনা দুর্ঘটনা নাকি পরিকল্পিত, প্রশ্ন তথ্যমন্ত্রীর

খালিদ আহমেদ: [২] হাছান মাহমুদের প্রশ্ন, ঘটনার ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে কীভাবে সেখান থেকে একটি ফেসবুক পেজে লাইভে প্রচার ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। তবে এখন ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৩] বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘গত সোমবার রাতে রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় একজন ছাত্র দুঃখজনকভাবে নিহত হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু এই ঘটনার বিশ্লেষণে কিছু প্রশ্ন উঠে এসেছে।

[৪] প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে রাত ১০টা ৪৫ মিনিটে। তার ১২ মিনিট পর নিরাপদ সড়ক চাই তাদের ফেসবুক পেজে সেখান থেকে লাইভ করে।

[৫] রাত ১১টায় জামায়াতে ইসলামী পরিচালিত “টেলিগ্রাম” চ্যানেলে খবরটি প্রচারিত হয়। সেখান থেকে সব সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।’

[৬] তথ্যমন্ত্রী বলেন, এখন প্রশ্ন হচ্ছে, ১২ মিনিটে নিরাপদ সড়ক চাইয়ের অ্যাডমিন কীভাবে সেখানে পৌঁছালেন? বাঁশের কেল্লা কীভাবে ১৫ মিনিটের মধ্যে খবর পেল? ঘটনার ১৫ মিনিটের মধ্যে কীভাবে ১০ থেকে ১২টি গাড়িতে আগুন দেওয়া হলো? ছাত্ররা তো আগুন দেয়নি। কারণ, ঘটনার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এত ছাত্র সেখানে পৌঁছায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা ফেসবুক পেজে লাইভ দিয়েছে, তারা ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল কি না?

[৭] হাছান মাহমুদ বলেন, ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত পরশু রাতের ঘটনা থেকে তা স্পষ্ট। ছাত্রদের গায়ে কালিমা লেপন করার চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়