শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের অন্যান্য দেশে এইডস রোগীবৃদ্ধি পাচ্ছে,আমাদের কমছে : স্বাস্থ্যমন্ত্রী

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইডস নির্মূল করার লক্ষ্যে কাজ করছে সরকার। ০১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এক বিবৃতিতে একথা বলেন। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

[৩] তিনি বলেন, করোনার সময়েও এইডস রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সরকার এইডস রোগীদের সব ধরণের চিকিৎসা ও পরীক্ষা ব্যবস্থা বিনামূল্যে চালু রেখেছে। এর ফলে, আমাদের দেশে এইডস-এর সংক্রমণ এখন নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,‘প্রধানমন্ত্রী বিদেশ থেকে যত পুরস্কার পেয়ে দেশকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করেছেন, তার অধিকাংশই তিনি পেয়েছেন স্বাস্থ্যখাতের সফলতার জন্য। স্বাস্থ্যখাত ইতোমধ্যেই পোলিও, টিটেনাস, যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। টিকাদান কর্মসূচির সাফল্যের কারণে প্রধানমন্ত্রী বিশ্বের মর্যাদাসম্পন্ন পুরস্কার ভ্যাকসিন হিরো হয়েছেন।বিশ্বের সবচেয়ে দুর্যোগপূর্ণ সময়ে কোভিড-১৯এর ভ্যাকসিন প্রয়োগেও আগামীতে স্বাস্থ্যখাত সফল হবে।

[৪] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনার প্রথম ঢেউ আমরা সামলাতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় ঢেউ এলেও এখন আর তেমন সমস্যা হবে না। সরকারি-বেসরকারি উভয় শক্তি মিলেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে। কেননা, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের স্বাস্থ্যখাতের এখন সব ধরণের প্রস্তুতি হাতে রয়েছে।’ জাহিদ মালেক বলেন, ‘হাসপাতাল প্রস্তুতকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি করা, প্রশিক্ষণ, সেন্ট্রাল অক্সিজেন সবই এখন প্রস্তুত। তাই দ্বিতীয় ঢেউ চলে এলেও তাকে সামলানো কঠিন হবে না। তবে, দেশের মানুষকেও একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক পরার গুরুত্ব অনুধাবন করেই সরকার ধীরে ধীরে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে শুরু করবে।

[৫] সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সভায় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দেশে ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য হচ্ছে 'সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব।'

  • সর্বশেষ