শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেশাদার গলফে আর খেলবেন না টাইগার উডস

স্পোর্টস ডেস্ক : [২] পেশাদার গলফে আর কখনও দেখা যাবে না টাইগার উডসকে। ভবিষ্যতে হয়তো কোনও গলফ টুর্নামেন্টে খেলতে পারেন তিনি। কিন্তু পেশাদার গলফার আর বলা যাবে না তাকে। গত ফেব্রুয়ারিতে গাড়ি দুর্ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই কিংবদন্তি।

[৩] টাইগার বলেছেন, কিছু সত্যি মেনে নিতে হয়। পেশাদার গলফার হিসেবে আমার ফিরে আসার সম্ভাবনা আর নেই। বেন হোগানের মতো হয়তো পছন্দের কিছু টুর্নামেন্টে কখনও আমি খেলতে পারি।

[৪] গলফ ডাইজেস্টকে দেওয়া এই সাক্ষাৎকার শোনার পর রীতিমতো স্তম্ভিত গলফ দুনিয়া। ১৫বার মেজর জয়ী চ্যাম্পিয়ন গত ২৩ ফেব্রুয়ারি লস এঞ্জেলিসের হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। দুটো পায়ে মারাত্মকভাবে জখম হয়েছে তার। দ্রুত অস্ত্রোপচার করে লোহার পাত বসানো হয়েছে পায়ে। - টিভি৯বাংলা ডটকম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়