শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপেক্ষা ফুরাল, বড়পর্দায় আসছেন ঐশী

বিনোদন ডেস্ক: ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর। বিডিনিউজ

৩ ডিসেম্বর একযোগে দেশে ও দেশের বাইরে সিনেমাটি মুক্তি পাচ্ছে; আরও আগে মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে মুক্তির দিনক্ষণ পেছানোয় ঐশীর অপেক্ষার দিন বেড়েছে।

ঐশী বলেন, “সবশেষ কয়েকদিন খুব নার্ভাস লাগছিল, টেনশন হচ্ছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে আর কিছু ফিল হচ্ছে না। হয়তো সবকিছু এক্সট্রিম পর্যায়ে গেছে, সেকারণে আর কিছু ফিল হচ্ছে না।”

নী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা আরেফিন শুভ। শুভ ও ঐশী ছাড়াও এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ঐশীর দ্বিতীয় চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। এটি ছাড়াও তরুণ পরিচালক আবু তাওহীদ হারুনের ‘আদম’ নামে একটি চলচ্চিত্রের কাজ করেছেন ঐশী; সেটিও মুক্তির অপেক্ষায় আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়