শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে নানা–নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বাসচাপায় নিহত দুর্জয়

নিউজ ডেস্ক : [২] ঢাকার রামপুরায় বাসচাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) মরদেহ তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বৈকালবাজার হাটখোলা জামে মসজিদ–সংলগ্ন কবরস্থানে মঙ্গলবার রাত আটটায় তাকে দাফন করা হয়।

[৩] এর আগে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা থেকে তার লাশ সরাইলে গ্রামের বাড়িতে পৌঁছায়। শিক্ষার্থী দুর্জয়কে শেষবারের মতো দেখতে স্বজনসহ আশপাশের অসংখ্য মানুষ ভিড় করে। লাশ দাফনে অংশ নিতে ঢাকা থেকে তার শতাধিক বন্ধু, সহপাঠী বিভিন্ন যানবাহনে করে সরাইলে পৌঁছায়।

[৪] অপ্রীতিকর ঘটনা এড়াতে তার লাশ নিয়ে আসা থেকে শুরু করে দাফন পর্যন্ত পুলিশ সতর্ক অবস্থায় ছিল। রাত পৌনে আটটায় বৈকালবাজার হাটখোলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

[৫] সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[৬] উল্লেখ্য, গতকাল সোমবার রাতে রামপুরায় বাসচাপায় মারা যায় মাইনুদ্দিন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে। তবে প্রায় ২০ বছর আগে বাবা আব্দুর রহমান ঘর-বাড়িসহ সবকিছু বিক্রি করে ঢাকায় চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়