শিরোনাম
◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার ◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেরী দুর্ঘটনা হ্রাসে ফগলাইট বা রাডার ও লাইটহাউজ ব্যবহারের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে কমানোর সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে কার্বন নির্গমণ কমাতে হবে। এ জন্য কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। বিশ্ব জলবায়ু সম্মেলনের এগ্রিমেন্টের সাথে সামঞ্জস্য রেখে ভেসেলগুলো পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বলা হয় ।

[৩] মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] জানা যায়, বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র সকল উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি এবং সম্প্রতি পাটুরিয়া ঘাটে ‘আমানত শাহ’ রো রো ফেরীর দুর্ঘটনার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশে কি ধরনের নৌযান সার্ভিস (সি ট্র্যাক, ফেরি) দরকার তা বিদেশ থেকে এক্সপার্ট এনে কারিগরি সমীক্ষার মাধ্যমে বের করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনায় (১৫-২০ বছর মেয়াদে) ফেরির সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়।

[৫] বৈঠকে ‘আমানত শাহ’ রো রো ফেরীর দুর্ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় দূর্ঘটনা হ্রাসে ফগলাইট বা রাডার এবং লাইটহাউজ ব্যবহারের সুপারিশ করা হয়। এছাড়াও বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের সার্বিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ