শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাপোলিতে উন্মোচিত হল দিয়েগো ম্যারাডোনার মূর্তি

স্পোর্টস ডেস্ক: [২] ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাকে ছাড়া একটা বছর কাটিয়ে ফেলেছে গোটা বিশ্ব। মাত্র তিন দিন আগেই ছিল ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী। সেই উদ্দেশ্যে ম্যারাডোনার কেরিয়ারের খুব কাছের ক্লাব নাপোলি ইতালির নেপলসে উন্মোচন করেছেন তার এক সুদৃশ্য মূর্তি।

[৩] স্থানীয় ফুটবল লিগ সিরি আ-তে লাজিওর বিরুদ্ধে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের আগে জনসমক্ষে সেই মূর্তি উন্মোচন করা হয়েছে। ম্যারাডোনাস্মরণে বিশেষ জার্সি পরে খেলতে নেমেছিলেন মার্টিন্সরা। লাজিওর বিরুদ্ধে ৪-০ গোলে জিতে সিরি-আ-র শীর্ষে রয়েছে নাপোলি। - রোমটাইমস, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়