শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘সুযোগ সন্ধানী’ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসে আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখা হবে: পুলিশ

নিউজ ডেস্ক: [২] রাজধানীর রামপুরায় সড়কে শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে চালকের নাম পরিচয় জানা যায়নি।

[৩] শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রাতে দুর্ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

[৪] তিনি বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাচ্ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে। সে বর্তমানে থানায় আছে। বাসটিও জব্দ করা হয়েছে।

[৫] এ ঘটনার জেরে আটটি বাসে আগুন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, আমরা যতদূর জানি উত্তেজিত জনতা এ আগুন ধরিয়েছে। তবে সুযোগ সন্ধানী কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

[৬] তিনি বলেন, আমরা নিহতের ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন তারা ভাঙচুর বা আগুন দেননি। অন্য কেউ এসে এসব করিয়েছে। এ ধরনের ঘটনা কাম্য নয়।

[৭] বর্তমানে রামপুরা-মালিবাগের সড়কটিতে বন্ধ থাকা যানচলাচল কখন চালু হবে, এ প্রশ্নের জবাবে ডিসি বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে আসছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তাদের আনুষ্ঠানিকতা শেষ করার পর সড়কটি খুলে দেওয়া হবে।

[৮] রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়