শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০১:১৩ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয়বারের মত লটারি জিতলেন মেরিল্যান্ডের এক নারী

রাশিদ রিয়াজ : সিএনএন এ খবর দিলেও ওই নারীর পরিচয় দেওয়া হয়নি। সর্বশেষ ওই নারী জিতেছেন ৫০ হাজার ডলারের লটারি। তিন বছর আগে প্রথমবার এধরনের লটারি জিতেছিলেন তিনি। ৬১ বছর বয়স্ক এই নারী খেলোয়াড় বাস করেন মন্টগোমারি কাউন্টিতে। টলবার্টস আইস এন্ড বেভারেজ সার্ভিসের ৫ ডলারের লটারি কেনেন তিনি। তবে প্রথমবার এ টিকিটটি লটারিতে জয় না পেলেও ফের তিনি দ্বিতীয়বারের মত আরেকটি টিকিট কেনেন। এবং এটিতে পুরস্কার মেলে। সিএনএন

মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষ বলছে তার এ লটারি ভাগ্য আদতে বিস্ময়কর। ২০১৮ সালে তিনি ৫০ হাজার ডলারের বোনাস ক্যাশ পেয়েছিলেন। ওই বছরেই তিনি ফের আরেক লটারি জেতেন। তিনি তৃতীয়বারের মত লটারি জিতে বলেন, ‘ বিশ^াসই করতে পারছি না ফের লটারি জিতেছি।’ প্রথমেই তিনি তার বন্ধুকে লটারি জেতার বিষয়টি জানান। তার বান্ধবী বলেন, ও যখন লটারি জয়ের কথা আমাকে বলল, আমি ওর জন্যে ভীষণ খুশি হয়েছি। এটা বিশ্বাস করা কঠিন যে সে তৃতীয়বারের মত ৫০ হাজার ডলারের লটারি জিতেছেন। এমন অনেক মানুষ আছে প্রতিদিনই লটারির টিকিট কেনেন কিন্তু কখনো জেতেন না। এবার লটারির জয়ের টাকা দিয়ে বিজয়ী নারী বাড়ি সংস্কারের কাজ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়