শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ, ভারত ও মালদ্বীপসহ সাত দেশের অংশগ্রহণে ঢাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : [২] সাত দেশের শাটলারদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ও ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বুধবার (১ ডিসেম্বর) পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা।

[৩] স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও জাম্বিয়ার শাটলাররা প্রতিযোগিতাটিতে অংশ নেবেন। সিনিয়র-জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট পাঁচটি করে বাংলাদেশ থেকে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী শাটলার অংশ নেবেন। সব দেশ মিলিয়ে ৩৩৭ জন শাটলার অংশ নেবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

[৪] টুর্নামেন্টের মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। সিনিয়রদের বিভাগে ১৫ হাজার এবং জুনিয়রদের বিভাগে ৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে দেশের ব্যাডমিন্টনের নিয়ন্তা সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়