শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৯:১২ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার পূর্বধলায় নৌকার ভরাডুবি, ১০টির ৮টিই স্বতন্ত্র

হাবিবুর রহমান: [২] নেত্রকোনার পূর্বধলায় ১০ ইউনিয়নের ২টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হলেও ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

[৩] রোববার অনুষ্ঠিত ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে তারা বিজয়মাল্য ছিনিয়ে নিয়েছেন।

[৪] এদিন রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারগন।

[৫] নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার খলিশাউড় ইউনিয়নের কমল কৃঞ্চ সরকার ও নারান্দিয়া ইউনিয়নের মো: আব্দুল কদ্দুস।

[৬] স্বতন্ত্র বিজয়ীরা হলেন, হোগলা ইউনিয়নের সিরাজুল ইসলাম খোকন (চশমা), ঘাগড়া মাজহারুল ইসলাম রানা (ঘোড়া), জারিয়া আমিনুল ইসলাম মন্ডল নান্টু (ঘোড়া), পূর্বধলা সদর সিদ্দিকুর রহমান বুলবুল (মটর সাইকেল), আগিয়া মো. সানোয়ার হোসেন চৌধুরী (চশমা), বিশকাকুনী আল আমিন (আনারস), গোহালাকান্দা মো. আনোয়ার হোসেন (আনারস) এবং বৈরাটি ইউনিয়নের মো. আনিসুজ্জামান (মোশাররফ) (আনারস)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়