শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০২:২৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভ্যালির রা‌সে‌লের নামে আরও ৩ মামলা

নিউজ ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ‌্যা‌লির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের নামে তিন‌টি চেক প্রতারণার মামলা করা হ‌য়ে‌ছে ব‌রিশা‌লে। বাংলানিউজ

রোবব‌ার (২৮ নভেম্বর) ব‌রিশালের অতিরিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন আদাল‌তের বেঞ্চ সহকারী চার‌চিল ও বাদীপ‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান।

মামলা সূ‌ত্রে জানা যায়, ব‌রিশা‌লের বা‌সিন্দা নিলয় শরীফ মোটরসাইকেল কেনার জন‌্য ৩ লাখ ৫০ হাজার, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ‌্যা‌লির মো. রা‌সে‌লের কা‌ছে দেন। কিন্তু মোটরসাইকেল দি‌তে বিলম্ব হ‌লে এর বিপরী‌তে চেক প্রদান করা হয়। সেই চেক নি‌য়ে ব্যাংকে গেলে ফেরত দেয় কর্তৃপক্ষ।

প‌রে পোস্ট অফিসের মাধ‌্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ‌্যাল নো‌টিশ পাঠানো হয় ইভ্যালির রাসেলের কাছে। এতে কো‌নো সদুত্তর না মেলায় পৃথক তিন‌টি মামলা দা‌য়ের করেন নিলয়, সুরুজ ও ফেরদাউস।

এর আগেও ইভ‌্যা‌লির সিইও মো. রাসেলের নামে দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়। প্রতারণার মামলায় তিনি এখন কারাগারে।

  • সর্বশেষ