শিরোনাম
◈ মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত ◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে হেরে গেলেন নায়ক সাইমনের বাবা

নিউজ ডেস্ক : বাবাকে বিজয়ী করতে পারলেন না জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. লিয়াকত আলীর কাছে এক হাজার ১১১ ভোটে হেরে গেলেন তার বাবা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাদেকুর রহমান।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর ভোট গণনার ফলাফলে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। মো. লিয়াকত আলী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ২৮১ ভোট। নায়ক সাইমনের বাবা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ছয় হাজার ১৭০ ভোট।

জানা গেছে, চেয়ারম্যান পদে বাবাকে বিজয়ী করতে সিনেমার সব শিডিউল বাতিল করে নির্বাচনী প্রচারণায় কাজ করেন সাইমন। দিন-রাত চষে বেড়ান নির্বাচনী মাঠ। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন পাড়া-মহল্লার প্রতিটি ঘরে।

দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতিতে ফিরে পরাজিত হলেন সাইমনের বাবা মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়