শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গল পৌরসভার চতুর্থবারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হলেন মহসিন মিয়া মধু

সোহেল রানা: [২] শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে ভোট যুদ্ধে তীব্র লড়াইয়ের পর চতুর্থ বার আবারো মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হলেন নারিকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মহসিন মিয়া মধু।

তিনি ৪৫৭ ভোট বেশি পেয়ে মেয়র পদে ৫৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ধি নৌকা প্রতীকের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫৫৩২ এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমদ মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২২১ ভোট।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের সর্বশেষ ফলাফলের এ তথ্যটি জানা যায়। এর আগে সকাল ৮ টা থেকে শহরের ১১টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শুরু হয় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা,চলে বিকাল ৪টা পর্যন্ত । সকালের দিকে সরেজমিন ঘুরে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে দেখা যায়,সেখানে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক। ভোটাররাও বেশ স্বাচ্ছন্দে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচনে ভোটাদের নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল ছিলো চোখে পড়ার মতো ।

সকাল ১১টার দিকে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় তিনি ওই কেন্দ্রে ভোটের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক শহরের চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। আর বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ।

এসময় তিনি আরও জানান,নির্বাচন শান্তিপূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই করা হয়েছে। এদিকে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ৯টি ওয়ার্ডে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯৪ জন। আগে সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়