শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশিদের জন্য ওমরাহ পালনে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক : শনিবার (২৭ নভেম্বর) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সৌদির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য প্রকাশ করেছে। যুগান্তর, আরটিভি

এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, করোনার কারণে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। বর্তমানে সেই নিয়মের পরিবর্তন আসছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলের মেনে এই অনুমতি দেওয়া হবে। এর অংশ হিসেবে সৌদি আরবে প্রবেশের আগে বিদেশিদের অবশ্যই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়