শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত, আহত ৬

স্টাফ রিপোর্টার,যশোর: [২] যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে নৌকার কর্মীদের হামলায় কুতুব উদ্দিন নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬জন। তাদের গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যায় দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।

[৩] আহতরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৫টার দিকে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের এক সমর্থক রুদ্রপুর বাজারে গেলে তার উপর হামলা করে নৌকার প্রার্থী হাসান ফিরোজ টিংকুর কর্মীরা। এরপর সন্ধ্যার দিকে তারা আনারস প্রতিকের কর্মীদের কয়েকটি বাড়িতে লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ককটেল বোমা নিয়ে হামলা করে। এসময় তাদের হামলায় মেম্বার প্রার্থী হবিবার, আক্কাচ, আজগার, মাসুদ, আইনাল, কুতুব উদ্দিন ও মন্টু আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কুতুব উদ্দিন মারা যান।

[৪] কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে কুতুব উদ্দিন মারা গেছেন। এছাড়া আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করার উদ্যোগ নেয়া হয়েছে।

[৫] এদিকে যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান দাবি করেছেন, দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়