শিরোনাম
◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ ◈ ইউক্রেন যুদ্ধে ৫ লাখের বেশি রা‌শিয়ার সেনা সদস‌্য নিহত : ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ◈ মানুষের বর্জ্য শোধন করে সিমেন্টে মিশিয়ে কংক্রিট ৪২% বেশি শক্তিশালী করলেন ভারতীয় বিজ্ঞানীরা! ◈ কিশোরগঞ্জে গর্ভে থাকতেই সন্তান বিক্রির অভিযোগ, কটিয়াদীতে ৩ বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় ৪ শিশু বেচাকেনা! ◈ ভারতের সঙ্গে মতপার্থক্য হলে সামাল দেবে চীন! জিনপিং দিল্লি পৌঁছোনোর আগেই দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললো বেজিং

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ফরহাদ হোসেন: [২] ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু গুলি বৃদ্ধ হয়ে নিহতের ঘটনায় ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

[৩] শুক্রবার রাতে নিহতের ভাই বাদী হয়ে মদনপুর ইউপি নির্বাচনে পরাজিত বিদ্রোহী প্রার্থী জামাল উদ্দিন সকেটকে প্রধান করে ১৬ জনের নামে এ হত্যা মামলাটি দায়ের করা হয়।

[৪] তবে এ ঘটনার মূল আসামি জামাল উদ্দিন সকেটকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে না পারলেও গত রাতে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আবুল বসার (২৭) নামে একজনকে ধনিয়া কাঠির মাথা থেকে গ্রেপ্তার করে ভোলা সদর থানা পুলিশ।

[৫] এই ঘটনায় ব্যবহৃত ২ টি স্পিডবোর্ড জব্দ করা হলেও আটক করা যায়নি স্পিড বোর্ডের চালক কিংবা এর মালিককে। তবে পুলিশ বলছে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের পাশাপাশি হত্যাকান্ডে জড়িত মামলার মূল আসামীদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভোলা সদর মডেল থানার ইনচার্জ ওসি এনায়েত হোসেন।

[৬] এদিকে দুই সন্তানের বাবা খোরশেদ আলম টিটুকে হারিয়ে তার স্ত্রী এখন পাগল প্রায়। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নেও চলছে শোকের মাতম।
উল্লেখ্য, গেল ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন নান্নুর প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হিসেবে জামাল উদ্দিন সকেট প্রতিদ্বন্দ্বিতা করে।

[৭] নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই শুরু হয় তাদের মাঝে দ্বন্দ্ব। গত শুক্রবার নির্বাচিত চেয়ারম্যানকে তার ইউনিয়নের লোকজন সংবর্ধনা দেয়। সেখান থেকে ভোলা সদরে ফেরার পথে স্পিডবোট যোগে পরাজিত প্রার্থীর সন্ত্রাস বাহিনী তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এলোপাতাড়ি গুলির আঘাতে নিহত হয় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের যুবলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু।

  • সর্বশেষ