শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে লরি চাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

মাজহারুল ইসলাম: [২] নগরীর ডবলমুরিং থানার ডিটি রোডে বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাপায় কলেজছাত্রী নাহিদা আফরোজ অনিতা (২৩) মৃত্যু হয়েছে। কোচিং শেষে ওই সময় তিনি স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি রাস্তার গর্তে পড়ে যায়। এসময় মোটরসাইকেল থেকে পড়ে যান আনিকা। এরপর পেছন থাকা আসা লরি নাহিদাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

[৩] নিহত নাহিদা আফরোজ অনিতা সরকারি কমার্স কলেজের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর নাম আরমান শাকিল। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় বসবাস করতেন তারা।

[৪] ডবলমুরিং থানার এসআই আওলাদ ইবনে জামিল জানান, দুর্ঘটনার পর লরিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়