শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের নামে মাদারীপুর আদালতে মামলা

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নামে মাদারীপুর আদালতে মামলা দায়ের হয়েছে। বাংলানিউজ, সমকাল

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার।

মামলার বিবরণে জানা যায়, গত সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ বিক্ষুব্ধ হয়। পাশাপাশি দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে ন্যায়বিচারের স্বার্থে মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাহাঙ্গীর আলমের নামে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম পরবর্তি আদেশের জন্য রেখে দেন।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার বলেন, ‌‘বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য ও মুক্তিযোদ্ধাদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় এই মামলাটি দায়ের করা হয়। আশা করি, নায্যবিচারের স্বার্থে আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন’।

মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘গাজীপুরের সিটি মেয়র যে বক্তব্য দিয়েছে, তাতে দেশ ও জাতির বড় ক্ষতি হয়েছে। সেজন্য তার নামে মামলা দায়ের করা হয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়