শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিসেম্বরেই’ মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’

বিনোদন ডেস্ক: অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমাটি দ্বিতীয়বারে সেন্সরে পাশ হলো। সেন্সর বোর্ডের সদস্যরা বৃহস্পতিবার ছবিটি দেখে কোনো সংশোধনী ছাড়াই ছাড়পত্র দেন।

পরিচালক অনন্য মামুন বলেন, আজ সেন্সর সনদ হাতে পেলাম। তবে ছবিতে একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায় সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।

মামুন বলেন, প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। একটা ছবি যখন সেন্সরে পাশ হয়, তখন মুক্তির আর কোনো বাধা থাকে না। আর এটি প্রত্যেক পরিচালকের কাছেই আনন্দের।

অনন্য মামুনের চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন- মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ। চলতি বছর মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। পরিচালক জানান, আগামী ডিসেম্বরের শেষনাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।

  • সর্বশেষ