শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭, হার ১.২৫

মিনহাজুল আবেদীন: [২] এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।

[৩] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছিলো। এ দিন ৩ জনের মৃত্যু হয়।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

[৬] এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়