শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল কবির খানের

মাসুদ আলম, মহসীন কবির: [২] একদিনের ব্যবধানে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারালেন আহসান কবির খান। কবির খান প্রথম আলোর সাবেক কর্মী।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য যানবাহনের সঙ্গে উত্তর সিটির ময়লার গাড়িটি আটকে ছিল। সিগন্যাল ছাড়া মাত্রই সিগন্যালে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আহসান কবীর খান ছিটকে পড়েন। তিনি বাইকের পেছনে ছিলেন। তাঁর মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর পেছন থেকে লোকজন ধাওয়া দেয় গাড়িটিকে। গ্রিনরোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক এবং তার সহযোগী গাড়ি সেখানে রেখে পালিয়ে যায়।

[৪] স্ত্রী নাদিরা বেগম রেখা বলেন, ব্যবসার কাজে মিরপুরে যেতে বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন তার স্বামী। এরপর তিনি দুর্ঘটনার খবর পান। গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন।

[৫] কলাবাগান থানার এসআই গোলাম রব্বানী বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আহসান। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান। তবে মোটরসাইকেলটি পাননি। মোটরসাইকেলে দুজন ছিল। নিহতের মাথা থেঁতলে গেছে। তাকে খালি চোখে চেনার কোনো উপায় নেই। তার কাছে থেকে পরিচয়পত্র থেকে তাকে শনাক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়