শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০২:২৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৭ রানে হারিয়েছে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক: [২] লঙ্কান বোলারদের তোপের মুখে চতুর্থ দিনেই ম্যাচ থেকে ছিটকে পড়েছিলো ক্যারিবীয়রা। ৩৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে ৬ উইকেট হারিয়ে গল টেস্টের চতুর্থ দিনেই হার একরকম নিশ্চিত হয়ে গেছিলো তাদের। তবে শেষ দিনে দাঁতে দাঁত চেপে শ্রীলঙ্কার জয়টা দীর্ঘই করেছেন ক্যারিবিয়ান দুই ব্যাটার এনক্রুমাহ বোনার ও জশোয়া ডি সিলভা।

[৩] ৭ম উইকেটে দুজনে প্রতিরোধ গড়লেও সেই প্রতিরোধ ভেঙে গলে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে ১৮৭ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।

[৪] শেষ দিনে হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে পুরো দিন কাটিয়ে দিতে হতো ওয়েস্ট ইন্ডিজকে, সেই চেষ্টা করেছেন ক্যারিবিয়ান দুই ব্যাটার এনক্রুমাহ বোনার ও জশোয়া ডি সিলভা।

[৫] দুজনে এক সাথে প্রায় ৪৫ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কার জয়ের অপেক্ষাটা দীর্ঘই করেছেন, ৫৪ রান করা ডি সিলভাকে আউট করে ১০০ রানের জুটি ভাঙেন এম্বুলদেনিয়া। রাকিম কর্নওয়েলকে নিয়ে আরও কিছুক্ষণ প্রতিরোধের চেষ্টা করে গেছেন এনক্রুমাহ বোনার, গড়েন ৩১ রানের জুটি।

[৬] প্রভিন জয়াবিক্রমার বলে ১৩ রান করে কর্নওয়েল আউট হলে বেশিক্ষণ আর টিকেনি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, জোমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েলকে দ্রুত আউট করে শ্রীলঙ্কাকে ১৮৭ রানের বিশাল জয় এনে দেন ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেওয়া দুই স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া।

[৭] এনক্রুমাহ বোনার ৬৮ রানে অপরাজিত থাকেন, ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৬০ রানে। লঙ্কান দুই স্পিনার রমেশ মেন্ডিস ৬৭ রানে ৫ ও লাসিথ এম্বুলদেনিয়া ৪৩ রানে ৪ উইকেট পেয়েছেন। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ