শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সর্বোচ্চ কর প্রদানকারী "জে এন্ড এস গ্রুপ"

তপু সরকার : ময়মনসিংহ কর অঞ্চলে সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারি ৪২ জন করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর অঞ্চল ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে শেরপুরের শ্রেষ্ঠ করদাতাদের মাঝে সম্মাননা ও সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।

সেরা করদাতাদের সম্মাননা, ট্যাক্স কার্ড ও সনদপত্র গ্রহন করেন শেরপুর "জে এন্ড এস গ্রুপ" এর চেয়ারম্যান মোঃ সাদুজ্জামান সাদী সর্বোচ্চ কর প্রদানকারী, (তৃতীয় স্থান) ৯ম বার এবং সাইফুল নাহী জিন্নুর সাকী ক্যাটাগরি: সর্বোচ্চ কর প্রদানকারী, (তরুণ), (১ম স্থান) ২য় বার, করবর্ষ-২০২০-২১।

এ সময় কর কমিশনার মোহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়শনের সভাপতি এড.সাদিক হোসেন, ময়মনসিংহ চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা, অতিরিক্ত কর কমিশনার শামছুল আরেফিন ।

অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার করদাতাগণ উপস্থিত ছিলেন ।

 

  • সর্বশেষ