শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাইড শেয়ারিং করা যুবক নিহত

মহসীন কবির:[২] রাজধানীর বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউসুফ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। ইউসুফ রাইড শেয়ারিং এর মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করত।
ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের আনসার আলীর ছেলে ইউসুফ। থাকতেন উত্তরা ৯ নম্বর সেক্টর, ৭ নম্বর রোডের একটি বাসায়। সময় টিভি

[৩] বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।

[৪] বিমানবন্দর থানার ডিউটি অফিসার (এসআই) মাহবুব আলী জানান, মধ্যরাতে বিমানবন্দর ফুট ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় কোন একটি যানবাহন পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর সে ছিটকে পড়ে ওই গাড়ির নিচেই পৃষ্ট হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। দুর্ঘটনার সময় সে মোটরসাইকেল একাই ছিলো বলে জানা গেছে।

[৫] এদিকে নিহতের বন্ধু শাহিনুর ইসলাম শাহিন জানান, ইউসুফ রাজধানীর একটি কলেজ থেকে গতবছর এইচএসসি পাশ করেছে। বর্তমানে অনার্সে ভর্তি হওয়ার চেষ্টায় ছিলো। তার পরিবারের সবাই গ্রামে থাকেন। তাদেরকে খবর দেয়া হয়েছে। তারা গ্রাম থেকে ঢাকা আসছেন।

  • সর্বশেষ