শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালদ্বীপ ক্লাব দলের হয়ে বাংলাদেশের সাবিনার এক ম্যাচে ১০ গোল

স্পোর্টস ডেস্ক: [২] মালদ্বীপের উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। বুধবার (২৪ নভেম্বর) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ট্রেড ক্লাবকে ২২-২ গোলে উড়িয়ে দিয়েছে সাবিনার ক্লাব দিভেহি সিফাইং ক্লাব। এই ম্যাচে সাবিনা একাই করেছেন ১০ গোল। বাংলাদেশ থেকে খেলতে যাওয়া সাবিনার আরেক সতীর্থ মাতসুশিমা সুমাইয়া করেছেন হ্যাটট্রিক। এর আগে প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা।

[৩] চতুর্থবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে মালে গেছেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। - বিএফএফ/ প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়