শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাউবো কর্মকর্তার গলায় পা দিয়ে নির্যাতন, হত‌্যাচেষ্টার অভিযোগ (ভিডিও)

মিনহাজুল আবেদীন: [২] রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রনির গলায় পা দিয়ে চেপে ধরে নির্যাতন ও হত‌্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের বিরুদ্ধে। রাইজিংবিডি

[৩] বুধবার (২৪ নভেম্বর) সন্ধ‌্যায় ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের হাতে এলে বিষয়টি জানাজানি হয়। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

[৪] উপ-সহকারী প্রকৌশলী মো. রনি জানান, ২৩ নভেম্বর ঢাকায় অফিসিয়াল কাজে যাওয়ার জন্য অফিসের গাড়ি চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে এমন আচরণ করেন।

[৪] তবে এ ব‌্যাপারে জানতে কয়েকবার নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের মোবাইলে ফোন করেও তাকে পায়া যায়নি। পরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে জরুরি কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন।

[৫] এদিকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছেন মো. রনি। সেখানে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়