শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিবি পুলিশের প্রযুক্তি সক্ষমতা বাড়াতে সিটি ব্যাংকের ৫০ লাখ টাকা অনুদান

মাসুদ আলম : [২] সম্প্রতি ডিএমপি সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

[৩] অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সিটি ব্যাংকের এই অনুদান গোয়েন্দা বিভাগের বিদ্যমান সরকারি কাঠামোর উন্নয়ন ঘটাবে। এতে করে মহানগরের সার্বিক নিরাপত্তা জোরদার হবে। ভবিষ্যতে সিটি ব্যাংককে নিয়ে ডিএমপি রাষ্ট্র ও সমাজের উন্নয়নের জন্য আরও কাজ করবে। এই সহযোগিতার জন্য তিনি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

[৪] সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, সিটি ব্যাংক সবসময় জনসেবামূলক কাজ করে থাকে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে এই অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

[৫] এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি) মো. মাহবুব আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়