শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাদেক আলী, রুবেল মজুমদার : [২] বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা হাড়িখোলা অংশ অবরোধ করেছেন 'ডেনিম' গার্মেন্টের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

[৩] বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলছে। দুই মাসের বেতন বকেয়া থাকায় এমন আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল চৌধুরী। তিনি জানান, বেতনসহ নানা দাবিতে ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলায় অবস্থায় নিয়েছে। যার ফলে ঢাক- চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ঢাকা পোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়