শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে ধাক্কা

স্পোর্টস ডেস্ক : [২] ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট ম্যাচ। রোহিত শর্মাকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বিরাট কোহলি খেলবেন দ্বিতীয় টেস্টে। চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গেলেন লোকেশ রাহুল।

[৩] ঊরুর চোটের কারণে ছিটকে গেলেন কর্ণাটকের ডান হাতি ব্যাটার। এনসিএ-তে রিহ্যাবে থাকবেন রাহুল। সামনের মাসেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। রাহুলের বদলে সূর্যকুমার যাদবকে দলে নিলো নির্বাচক কমিটি।

[৪] বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। রাহুল না থাকায় ওপেনিংয়ে দেখা যেতে পারে ময়াঙ্ক আগারওয়াল-শুভমন গিল জুটিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ঘরের মাঠে কিউইদের হারিয়ে সেই বদলাই নিতে মরিয়া টিম ইন্ডিয়া। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়