শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১১:২৯ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল হওয়া অডিও নিয়ে ফেসবুকে ব্যাখ্যা দিলেন কাটাখালীর মেয়র আব্বাস

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। অডিওর মন্তব্য নিয়ে মঙ্গলবার দিনভর রাজশাহীতে ব্যাপক আলোচনা সমালোচনার পর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্যাখ্যা দেন এই আওয়ামী লীগ নেতা। প্রথম আলো

মেয়র আব্বাস গত ২৯ মের দুটি ভিডিও সংবলিত নিজের পোস্ট শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাসে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল এবং আমার কিছু কথা শিরোনামে ব্যাখ্যাটি দেন। এতে তিনি অডিওর কথোপকথন বিষয়ে লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণের পরিকল্পনার কথা জানানোর পর থেকে একটি অশুভ শক্তি জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ যেন গেট নির্মাণ করতে না পারি, এ ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে।

১ মিনিট ৫১ সেকেন্ডের এই অডিও এডিট করা হয়েছে দাবি করে মেয়র আব্বাস বলেছেন, গতকাল থেকে কিছু সংবাদমাধ্যম এবং ফেসবুকে আমার কথোপকথনের একটি অডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন, আপনারা বুঝতে পারবেন, অডিওটি এডিট করে তৈরি করা হয়েছে।

এরপর মেয়র আব্বাস লিখেছেন, আমি কখনো কারও সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণ করা হবে না কিংবা কেউ ম্যুরাল নির্মাণ করলে বাধা দেয়া হবে, এ রকম কথা কারও সামনে কখনো বলিনি।

ওই পোস্টের শুরুতে আব্বাস লিখেছেন, গত ২৯ মে আমার ফেসবুক আইডি থেকে কাটাখালী পৌরসভার প্রবেশদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ গেট নির্মাণ করা হবে মর্মে (ভিডিও) আপলোড দিয়েছিলাম। গেট নির্মাণের জন্য সকল প্রস্তুতি চলছিল। কিন্তু ঢাকা টু রাজশাহী মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় গেটটি নির্মাণ সাময়িকভাবে বন্ধ আছে। চার লেন রাস্তা নির্মাণের জন্য মহাসড়কের দুই ধারে কতটুকু জায়গা বাড়ছে, সেটা নিশ্চিত হওয়ার পরে আশা করছি আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারিতে পুনরায় গেট নির্মাণের প্রস্তুতি শুরু করতে পারব ইনশা আল্লাহ।

তবে ফেসবুক স্ট্যাটাস ও অডিও বিষয়ে রাতেও মেয়র আব্বাসের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ধরেননি।

আব্বাস আলী রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্ব আছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে তাঁর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ–সংক্রান্ত একটি অডিও কথোপকথন মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়