শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানইউ কোচ সুলশারের বিদায়ে আবেগাক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক : [২] ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন প্রথম পা রেখেছিলেন, উলে গুনার সুলশার ছিলেন তার সতীর্থ। দ্বিতীয়বার যখন চেনা আঙিনায় ফিরলেন, তখন দুজনের সম্পর্ক গুরু-শিষ্যের। সুলশারের বিদায়ে তাই স্মৃতির ঝড় বয়ে যাচ্ছে রোনালদোর ভেতরে।

[৩] ম্যানচেষ্টার ইউনাইটেডে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকেই কোচ হিসেবে সুলশারকে পান রোনালদো। সদ্য বরখাস্ত হওয়া কোচের বিদায়ের পর তার প্রতি বিনম্র শ্রদ্ধা ঝরল পর্তুগিজ মহাতারকার কণ্ঠে। সাবেক কোচকে অসাধারণ মানুষ উল্লেখ করে শুভকামনা জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

[৪] রোববার (২১ নভেম্বর) পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সুলশারকে অব্যাহতি দেয় ইউনাইটেড। ২০১৮ সালের ডিসেম্বরে জোসে মরিনিয়োর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলটির হাল ধরেছিলেন নরওয়ের সাবেক এই ফুটবলার।

[৫] তাকে পরের বছর মার্চে পাকাপাকিভাবে তিন বছরের জন্য নিয়োগ দেয় প্রিমিয়ার লিগের দলটি। এরপর চলতি বছরের জুলাইয়ে সুলশারের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করে ইউনাইটেড। কিন্তু দলের টানা ব্যর্থতায় সম্পর্ক টিকল না। কোচ হিসেবে সুলশারের সঙ্গে কাজ করার আগে ক্যারিয়ারের শুরুর দিকে তাকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন রোনালদো। তার ইউনাইটেড অধ্যায়ের একেবারে শুরুর দিনগুলোতে ক্লাবটিতে ছিলেন সুলশার। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়